Showing posts with label মোবাইল টিপস. Show all posts
Showing posts with label মোবাইল টিপস. Show all posts

সম্পূর্ণ ফ্রিতে কথা বলুন শুধুমাত্র এন্ড্রয়েড অ্যাপস দিয়ে তাও দেশে এবং বিদেশে।


আপনি কি এন্ড্রয়েড ব্যবহারকারী?
তো আসুন একটা জিনিস শেয়ার করছি মানে একটা এপস।
এই অ্যাপস দিয়ে আপনি ফ্রিতে দেশে-বিদেশে কথা বলতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে।
প্রতি মাসে ব্যবহার করতে পারবেন এটি আপনি তাও ফ্রিতে।

কীভাবে-

অ্যাপসটির নাম হলো DINGALING. প্লে ষ্টোরেই ফ্রী'তে পাবেন এপসটি। 
এটি দিয়ে আপনি খুব সম্ভব মাসে দেড় ঘন্টা কথা বলতে পারবেন তবে একবারে কোন মোবাইলেই ১০ মিনিটের বেশী কথা বলা যাবে না।
এভাবে টোটাল দেশী/বিদেশী ল্যান্ড লাইন কিংবা মোবাইলে কথা বলতে পারবেন।

আপনার লিমিট শেষ হয়ে গেলে পরের মাসে আবার মিনিট পাওওয়ার কথা।
বেশী মিনিটের দরকার হলে ২/৩টা একাউন্ট খুলতে পারেন তবে সেক্ষেত্রে ২/৩ টা মোবাইল নাম্বার লাগবে।
বিস্তারীত তথ্য এই লিঙ্কে

কম্পিউটার থেকে ফ্রী অ্যাপেল আইডি বানান খুব সহজে


কোন কার্ডের তথ্য না দিয়ে কম্পিউটার থেকে ফ্রী অ্যাপেল আইডি বানাতে পারবেন এই পোস্ট দেখে। Apple ID ছাড়া কোন অ্যাপস সেটা ফ্রী হলেও ইন্সটল করা যায় না। আবার বাংলাদেশ থেকেও Apple ID বানানো গেলেও তা দিয়ে কোন অ্যাপস কেনা যায় না। তবে আমার এই পোস্ট ফলো করে আপনি সহজে Apple ID বানাতে পারবেন সেটা আপনি যে দেশেই থাকেন না কেন। এই নিয়মটা আমেরিকার একটা এড্রেস দিয়ে করা।

কম্পিউটার এর iTunes ওপেন করে iTunes Store এ যান। এবার উপরে বামদিকে বা অন্য যেকোন উপায়ে হোক কোন অ্যাপেল আইডি সাইন ইন করা থাকলে তাতে ক্লিক করে সাইন আউট করুন। এখন উপরে ডানদিকে সার্চ বক্সে speedtest লিখে সার্চ দিন। এখান থেকে ফ্রী লেখা কোন অ্যাপস এ ক্লিক করার সাথে সাথে অ্যাপেল আইডি দেয়ার জন্য বলবে। এই বক্স থেকে Create Apple ID তে ক্লিক করুন। এখানে Country or Region থেকে Store United States থাকলে Next চাপার পর Send by Email না চেপে নিচের দিকে Agree তারপর আবার Agree তে চাপুন। যদি United States না থাকে তাহলে এই নিয়মে অ্যাপেল আইডি বানাতে পারবেন না। কারণ যে দেশ থাকবে সেই দেশের এড্রেস দিতে হবে। অন্য দেশ থাকলে তা বদলিয়ে United States সিলেক্ট করে নিন।

এখানে আপনার নিজের ইমেইল এড্রেস দিন যেটা আগে কখনো অ্যাপেল আইডি বানানোর জন্য ব্যাবহার করা হয় নি (সেই ইমেইল এর পাসওয়ার্ড জানা থাকতে হবে যাতে কোন ইমেইল পাঠালে দেখতে পারেন) এবার Apple ID এর জন্য নতুন পাসওয়ার্ড (যার মধ্যে একটা বড় হাতের এবং একটা ছোট হাতের English Letter এবং একটা নাম্বার থাকতে হবে) দিন। পরের লাইনে ঐ একই পাসওয়ার্ড আবার দিন।

এখানে আপনার পছন্দমত প্রশ্ন বাছাই করে উত্তর দিতে পারেন। আর তা না হলে
প্রথম সিকিউরিটি প্রশ্ন What was the name of your first pet? সিলেক্ট করে উত্তর লিখুন cat
দ্বিতীয় সিকিউরিটি প্রশ্ন What was the model of your first car? সিলেক্ট করে উত্তর লিখুন bmw
তৃতীয় সিকিউরিটি প্রশ্ন What is the name of your favourite sports team? সিলেক্ট করে উত্তর লিখুন bangladesh এই উত্তর গুলো অবশ্যই মনে রাখবেন আপনার পাসওয়ার্ড ভুলে গেলে এই উত্তর চাইবে তাই কোথাও লিখে রাখুন। Optional Rescue Email কেউ দিতে চাইলে আপনার অন্য কোন ইমেইল এড্রেস দিন যেটা আগে কোন অ্যাপেল আইডির জন্য ব্যাবহার করা হয় নি, না দিলে খালি রাখুন তাতে কোন সমস্যা নেই।

এবার আপনার জন্ম তারিখ দিন। প্রথমে মাস তারপর দিন তারপর জন্মসাল দিন। এখন নিচের যে দুইটা Subcribe অপশন অন করা আছে তা অফ করে দিন। কারণ এই দুইটা অন থাকলে আপনার ইমেইলে তারা ইমেইল পাঠাবে কোন অ্যাপেল নিউজ থাকলে যা তেমন একটা দরকার নেই।

এখান থেকে Next চাপার পর এখানে None এ আগে থেকেই টিক দেয়া থাকবে। আর Code এর জায়গায় কিছু লিখতে হবে না। তারপর নিচের গুলো আমি যেভাবে লিখেছি ঠিক সেভাবে পুরন করুন। আর যদি কারো আমেরিকার অন্য কোন এড্রেস জানা থাকে তাও ব্যাবহার করতে পারেন।

Title: Mr or Mrs (এখানে কোন কিছু সিলেক্ট না করলে হবে না, তাহলে পরে ক্রেডিট কার্ড চাইবে)
First Name: আপনার নামের প্রথম অংশ (যেমনঃ MD বা Mohammad)
Last Name: আপনার নামের শেষ অংশ (যেমনঃ Hossain)
Address: 230 Montgomery Mall (যেভাবে লেখা আছে সেভাবে লিখুন)
Address: কিছু দিতে হবে না।
City: North Wales (যেভাবে লিখা আছে সেভাবে লিখুন)
State: PA মানে পেনসিলভানিয়া স্টেট
Zip Code: 19454
Phone: 201 429-3560 (এটা আমার Pinger App এর নাম্বার, তাই কেউ কল করবেন না, করলেও কাজ হবে না)
দিয়ে Next চাপলেই আপনার ইমেইল Verification এর জন্য আপনার ইমেইল এ আপনাকে একটা ইমেইল পাঠাবে।
এবার আপনি যে ইমেইল এড্রেস দিয়ে অ্যাপেল আইডি খুলেছেন তা ওপেন করুন।

দেখবেন আপনার ইমেইলে অ্যাপেল থেকে একটা ইমেইল এসেছে। সেই ইমেইল ওপেন করে Verify Now এ ক্লিক করলে আপনাকে যে পেজে নিয়ে যাবে বা যে পেজ ওপেন হবে তাতে আপনি যে ইমেইল দিয়ে অ্যাপেল আইডি বানাইছেন সেই ইমেইল এড্রেস আর অ্যাপেল আইডির জন্য যে পাসওয়ার্ড বানিয়েছেন সেই পাসওয়ার্ড দিয়ে Verify করলেই হয়ে গেল আপনার নতুন অ্যাপল আইডি। এখন App Store অ্যাপস থেকে একটা ফ্রী অ্যাপস ইন্সটল করে দেখেন অ্যাপেল আইডি দিয়ে অ্যাপস ইন্সটল করতে পারছেন কিনা।



ফ্রি কল করুন যে কোন দেশে, যে কোন নাম্বারে কোন টাকা লাগবে না



আসসালামু আলাইকুম বন্ধুরা,
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।

আজ আপনাদের জানাবো কিভাবে যেকোণ দেশে যেকোন নাম্বারে ফ্রি কথা বলা যায়, ব্যালেন্স থেকে কোণ টাকা কাটবে না।

প্রথমে আপনার  Android বা i-phone খানা হাতে নিন। ডাটা কানেকশন অন করুন। এখন Play Store বা App Store এ ঢুকুন তারপর সার্চ অপশন গিয়ে (Libon) লিখে সার্চ করুন। দেখবেন একটি এপস আসবে সেটি Download করে ইন্সটল করুন। ইন্সটল করা শেষ হলে Apps টি ওপেন করুন। নিচের ছবির মত আসবে।

এখন আপনার নাম এবং নিজের মোবাইল নাম্বার দিয়ে continue তে ক্লিক করুণ এখন আপনার নাম্বারে এস এম এস মাধ্যমে একটা কোড আসবে কোডটি দিলে একাউন্ট এক্টিভ হবে। নিচের ছবির মত।


একাউন্ট খোলা শেষ হলে এখন ইচ্ছামত যেকোণ নাম্বারে ফ্রি কথা বলুন।
বিঃ দ্রঃ যাকে ফোন করবেন তার ফোনে এই Apps টি না থাকলেও হবে। এককথায় তার সাধারন ফোন হলেও ফ্রি কল যাবে। প্রতিদিন ১ঘন্টার বেশি কথা বলতে পারবেন না। আর কথা বলার সময় অবশ্যই ইন্টারনেট কানেকশন অন রাখতে হবে।


ব্লগটি ভিজিট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আমি চাই আপনি নিয়মিতো ব্লগটি ভিজিট করবেন এবং আমাকে উৎসাহ দিবেন আপনি যদি এরকম কিছু বিষয়ে পোস্ট চান যা এই ব্লগে নেই তাহলে দয়া করে কমেন্ট করুন আমার ব্লগপোস্টে মন্তব্য করে আপনি আমাকে উৎসাহ দিবেন। আপনার একটি মন্তব্য আমার কাছে অনেক মূল্যবান।ধন্যবাদ।